ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সরকারি কাজে বাধা প্রদান এবং কর্মচারীকে মারধরের ঘটনায় মামলা


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ২:১৯

পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মচারীকে মারধরের ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। বুধবার সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুক্তার হোসেন বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার নথি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৫ জানুয়ারী) দুপুর দুইটায় দেবীগঞ্জ চৌরাস্তা থেকে সোনাহারগামী সড়কের পাশের খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে ইউএনও শরীফুল আলমের নির্দেশে ভূমি উপ সহকারী কর্মকর্তা মুক্তার হোসেনসহ ১২ জন কর্মচারী অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য যান। ঘটনাস্থলে যাওয়ার পর উচ্ছেদ কাজে তাদের বাধা প্রদান করে দখলকারীরা। এইসময় দখলকারীদের পক্ষ নিয়ে দেড় থেকে দুইশ জন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারী কর্মচারীদের সাথে মারমুখী আচরণ শুরু করে। ঘটনার এক পর্যায়ে তারা ভূমি অফিসের গাড়ি চালক ইমরান বাদশা ওরফে আপনকে মারধর করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে ঘটনাস্থলে কয়েকটি নতুন দোকান নির্মাণ ও আরো কয়েকটি দোকান নির্মাণের জন্য পিলার পুঁতে রাখা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার