ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে এসিল্যান্ডের নম্বর ক্লোন করে চাঁদা দাবি


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ২:২০

নোয়াখালীর কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছে। 

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি)) রাত সোয়া ১০টার দিকে এসিল্যান্ড কবিরহাট নোয়াখালী নামে ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
 
ফেসবুক পোস্টে বলা হয়েছে, কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার অফিশিয়াল নম্বরটি ক্লোন করে এবং অন্য একটি নম্বর ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিকাশে টাকা দাবী করা হচ্ছে। দৃঢ়তার সাথে জানানো হয় এসিল্যান্ড কবিরহাট এর সাথে কোনো ভাবেই সম্পৃক্ত নয়। এসিল্যান্ড কখনই কাউকে ফোন করে টাকা চাইতে পারে না। তাই অনুগ্রহ করে কেউ কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়।

এসিল্যান্ড অমৃত দেব নাথ জানান, আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে এবং অন্য একটি নম্বর থেকে একাধিক ব্যবসায়ীর থেকে বিকাশে টাকা দাবি করে একটি প্রতারক চক্র। গতকাল সকালে উপজেলার একতা ইটভাটায় আমার মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়।  পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করেন। অপরদিকে, একই দিন দুপুরের দিকে নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারের একটি স'মিলে ভূমি কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে টাকা দাবি করা হয়। বিষয়টি কবিরহাট থানার ওসিকে অবগত করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এসিল্যান্ডের সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি করার বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় তিনি আজকে একটি সাধারণ ডায়েরি (ডিজি) করবেন।   

এমএসএম / এমএসএম

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির পাল্টাপাল্টি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান - কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

বড়লেখা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয়

শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল

গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি

খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল