ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

তানোরে আলুর পরিচর্যায় ব্যস্ত কৃষকরা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ৩:৪৩
রাজশাহীর তানােরে আলুর গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। যেনো দম ফেলার সময় নেই কৃষকদের।বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, পৌর এলাকায় ধানতৈড় গ্রামের পশ্চিম গুবিরপাড়া সেন্দুকাই এলাকার উত্তর তানাের থেকে মুন্ডুমালা যাবার রাস্তার দু'পাশে কাশিম বাজার কালিগঞ্জ সরনজাই নারায়নপুর আড়াদিঘী লালপুর কৃষ্ণপুর চিমনা আলুর মাঠে গাছ পরিচর্যায় ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। বিস্তর্ণ দিগন্ত জােড়া আলুর মাঠে তাকালেই চোখ যায় যতদূর সাদা মাটির উপরে শুধুই সবুজের সমারহ। প্রতিটি জমিতে আলুর সবুজ গাছ শােভা পাচ্ছে। সেই গাছে দিচ্ছেন সেচ কেউ বা প্রয়ােগ করছেন কীটনাশক। উপজেলার প্রতিটি মাঠে লাগানাে হয়েছে আলু। যারা ৩ থেকে ৫ বিঘার জমির মালিক তারা আলু চাষ করে কােন রকমে বেঁচে আছে। বেঁচে থাকতেই হবে। পেটে খাবার দিতেই হবে।
তানোর পৌর এলাকার আমশো  গ্রামের চাষি মামুন মোল্লা তিনি রবি শস্য থেকে শুরু করে সব রকমের চাষাবাদ করে থাকেন। এবার তিনি ২০ বিঘা জমিতে আলু চাষ করেছেন। তিনি জানান, টেন্ডার নেয়া পুরাে জমি। তাই খরচও বেশি। প্রতি বিঘায় ৩০ থেকে ৩২ হাজার টাকা করে খরচ হবে। কীটনাশক থেকে শুরু করে কৃষি কাজে ব্যবহৃত সব জিনিসপত্রের অধিক দাম। ৪০ থেকে ৫০ দিন আলুর বয়স হলেও আবহাওয়া প্রচন্ড ঠান্ডা না হওয়ায় এক প্রকার শঙ্কায় ছিলাম। তবে গত দুই দিন থেকে আবহাওয়া ঠান্ডা হতে শুরু করেছে। তার মতাে একই কথা জানান, গুবির পাড়া গ্রামর আলু চাষি কিতাব আলী। তিনি এবার টেন্ডারে ৯বিঘা জমিতে আলু চাষ করেছেন। তিনি জানান, আলুর বয়স ৩০ দিন হয়েছে। গাছও বের হয়েছে মাটামুটি ভালােই। তিনি প্রতিদিন সকাল থেকে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আলুর জমি দেখভাল করে থাকেন।
 
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ সকালের সময়কে বলেন, এবার ৯হাজার ৫৫০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। আবহাওয়াও অনুকূলে আছে। আশা করছি লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ