শ্রীনগরে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু, ছিনতাইকারী আটক
শ্রীনগরে ইজিবাইক ছিনতাইকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জসিম মুন্সী (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতর খোলা দারুল উলম মাদ্রাসা সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ছিনতাইকারী মো. আলীকে (৩৫) আটক করে র্যাবের কাছে সোপর্দ করেছে। নিহত ইজিবাইক চালক জসিম মুন্সী ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের মরহুম ছালাম মুন্সীর পুত্র। স্থানীয়রা জানায়, ছিনতাইকারী মো. আলী একই এলাকার আক্কেল গাজীর নাতি। তার বাড়ি ঢাকার হাসনাবাদ এলাকায়। সে কয়েকদিন আগে তার নানা বাড়িতে বেড়াতে আসে। তারা জানান, মঙ্গলবার রাতে জসিম মুন্সীর অটোরিক্সাটি ভাড়া করে ৩ থেকে ৪ জন কবুতর খোলা এলাকায় এসে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালক জসিম মুন্সী বাঁধা দিলে ছিনতাইকারী আলী পেটের দিকে ছুরিকাঘাত করে। জসিম মুন্সীর ডাক চিৎকারে এলাকাবাসী এসে জসিম মুন্সীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ছিনতাইকারী আলী দৌড়ে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে কালাম মেম্বারের বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে র্যাব অভিযুক্ত আলীকে তাদের হেফাজতে নেয়। রাত সাড়ে ৯ টার দিকে জসিম মুন্সীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জসিম মুন্সীর মৃত্যুতে তার পরিবারে শোকের ছাঁয়া নেমে আসে। জুবায়ের হোসেন (১৬) ও জান্নাত (৯) নামে নিহত জসিম মুন্সীর দুটি সন্তান রয়েছে। নিহতের স্ত্রী জানায়, রাত হয়ে যাচ্ছে দেখে তার স্বামী জসিম মুন্সীকে তিনি ফোন করেন। এ সময় তার স্বামী জানান গাজী বাড়ীর নাতিসহ ৩ থেকে ৪ জন তার অটোরিক্সা রিজার্ভ করেছে। ভাড়া নিয়েই তিনি চলে আসবেন। এর বেশ কিছুক্ষন পর থেকে তার স্বামীর ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে শুনেন তার স্বামী খুন হয়েছেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, হত্যার ঘটনায় ১ ব্যক্তিকে স্থানীয়রা আটক করে। ওই এলাকায় উত্তেজনা চলছিল পরে র্যাব স্থানীয়দের কাছে থেকে আটক করা ব্যক্তিকে তাদের হেফাজতে নিয়েছে। পুলিশ ঘটনা স্থলে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড