পটুয়াখালী মেডিকেল কলেজের এক দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত
বুধবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও কেক কাটা ও নাচগানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মেডিকেল কলেজের সামনে এসে শেষ হয়। এরপর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ডাঃ সিদ্ধার্থ শংকর দাসের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালিন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এমএ মান্নান, সাবেক অধ্যক্ষ এস এম আবুল হাসান, সাবেক অধ্যক্ষ ডাঃ গোলাম রহমান, সাবেক অধ্যক্ষ ডাঃ ফশজুল বাশার, জেলা বিএমএ এর সাধারন সম্পাদক সাবেক মেয়ার ডাঃ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ডাঃ মাহামুদুর রহমান, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা প্রমুখ। বিকালে সাংস্কৃতি অনুষ্ঠান ও কলেজ মাঠে ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়।উক্ত কলেজে প্রতি ব্যাচে ৫২ জন করে ৩ টি ব্যাচে ১৫৬ জন ডাক্তার হয়ে বের হয়েছেন এবং ৪র্থ ব্যাচের ইন্টার্নি চলছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন বলে কলেজ কর্তৃপক্ষ জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত