১৬ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল
অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কন্ডিশনে মানিয়ে নেয়ার চিন্তায় বাইরের দলগুলোর তাই উপমহাদেশে খেলতে বাড়তি আগ্রহ। যে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কায় গত ১৬ বছর খেলতে যায়নি ইংল্যান্ড, সেখানেই বিশ্বকাপের আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে থ্রি লায়ন্সরা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার জানিয়েছে, অক্টোবরে এই টি-টোয়েন্টি সিরিজটি খেলে দুই দলই আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা করবে। শুরুতে দুটি ম্যাচই হওয়ার কথা ছিল করাচিতে। কিন্তু পিসিবি এবার জানিয়েছে, অপারেশনাল এবং লজিস্টিক কারণে ম্যাচ দুটি রাওয়ালপিন্ডিতে স্থানান্তর করা হয়েছে। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১৩ এবং ১৪ অক্টোবর হবে এই দুই ম্যাচ।
২০০৫ সালের পর এটাই হবে ইংল্যান্ডের প্রথম পাকিস্তান সফর। শুধু পুরুষ দল নয়, একইসঙ্গে হেদার নাইটের নেতৃত্বে নারী দলও প্রথমবারের মতো পাকিস্তান সফর করবে। সেখানে ১৭ থেকে ১৯ অক্টোবরের মধ্যে তিনটি ওয়ানডে খেলবে তারা।
৯ অক্টোবর ইয়ন মরগ্যানের নেতৃত্বে ইংল্যান্ড দল পাকিস্তানের মাটিতে পা রাখবে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ১৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা দেবে ইংলিশদের বিশ্বকাপ স্কোয়াডটি।
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি