বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ ০২ জন আটক
বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ ০২ জন আটক করা হয়েছে। গতকাল ১৭জানুয়ারি রাতে বোদা থানাধীন ২ নং ময়দানদিঘী ইউপির ময়দানদিঘী বাজারস্থ জনৈক মিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বহন করে নিয়ে আসার সময় ২ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটককৃতরা হলো বোদা উপজেলার ফুটকিবাড়ি পাগলাপাড়া গ্রামের সামসুল হকের ছেলে শুক্কুর আলী (৩৭) ও কাউখাল গুচ্ছ গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ মমিনুল ইসলাম(৩৫), এসময় তাদের কাছ থেকে ৬০ (ষাট) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ১২,০০০/- টাকা এবং ০১টি পুরাতন লাল রংয়ের ১১০ সিসি Livo Honda মোটরসাইকেল, মূল্য অনুমান ৮০,০০০/- টাকা সহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
বোদা থানার অফিসার পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ