ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে সরিষা তেলকে ভোজ্যতেল হিসেবে জনপ্রিয় করার জন্য বিশেষ সভা অনুষ্ঠিত


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ২:৫০

ভোজ্যতেল হিসেবে সরিষা তেলকে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে ভোক্তাদের মাঝে সহজলভ্য করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ মেঘমালায় এ উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু।

সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, অতীতের তুলনায় এখন অনেক বেশী সরিষা চাষ হচ্ছে। ভোজ্যতেল হিসেবে সরিষা তেলকে ভোক্তাদের কাছে জনপ্রিয় করার জন্য উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে খাটি সরিষার তেল সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরিষা তেল যদি ভোক্তারা গ্রহণ করে তাহলে আমাদের সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। সর্বোপরি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই লিটার খাটি সরিষার তেল তেল ৫০০ টাকা ও ৫ লিটার খাটি সরিষার তেল ১২০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত হয়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও উদ্যোক্তা মোস্তফা কামাল এই তেল সরবরাহ করবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, ভেটেরিনারি সার্জন ডা. আবু সায়েম, কৃষি সম্প্রসারণ অফিসার মওদুদ আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, উদ্যোক্তা মোস্তফা কামাল, ব্যবসায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের ভোক্তাগণ।

উল্লেখ্য উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গতবছর এ উপজেলায় ১২১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। চলতি ২০২৩-২৪ অর্থবছরে  উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়ে হয়েছে মোট ২ হাজার ১৭৩ হেক্টর। গত বছরে পতিত থাকা ৯শ ৬৩ হেক্টর জমিও এবার সরিষা আবাদের আওতায় এসেছে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত