ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বিপিএলে জুয়ার সাইটের বিজ্ঞাপন নেবে বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ৪:৫৯

গত কয়েক বছরে বেশ কয়েকটি নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হয়েছে। সেসবের প্রায় শতভাগ স্পন্সরই বিভিন্ন বেটিং সাইট। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও স্পন্সর হিসেবে দেখা যায় এসব বেটিং সাইটকে। ব্যতিক্রম কেবল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। কখনোই বিপিএলের সঙ্গে কোনো বেটিং প্রতিষ্ঠানের সম্পর্ক ছিল না।

এখানে অবশ্য আইসিসির কোনো নিষেধাজ্ঞা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে যেকোনো বেটিং প্রতিষ্ঠানকে বিপিএলের সঙ্গে যুক্ত করতে পারে। অবশ্য একাধিক বিসিবি কর্তার মুখে শোনাও গেছে যে, অনেক বেটিং প্রতিষ্ঠান বিপিএলে স্পন্সর করতে আগ্রহী।

এতদিন এসব প্রতিষ্ঠানের উদ্দ্যেশ্য নিয়ে প্রশ্ন তুলতো বিসিবি। যে কারণে তাদের সঙ্গে বিপিএলকে যুক্ত করতে চায়নি। তবে এবার সে অবস্থান থেকে সরে আসছে দেশের বোর্ড। আগামী আসর থেকে বিপিএলের স্পন্সর হিসেবে দেখা যেতে পারে কোনো বেটিং সাইটকে এমনটাই জানিয়েছেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে ইসমাইল হায়দার বলেন, 'বেটিং সাইটগুলোকে বাইরে রেখে টুর্নামেন্ট চালানো কঠিন হয়ে যাচ্ছে। ভবিষ্যতে তাদের স্পন্সরের ভূমিকায় আনা হতে পারে।'

কয়েক দিন আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল জানিয়েছিলেন, বিপিএলের লভ্যাংশ ফ্র্যঞ্চাইজিদের সঙ্গে ভাগাভাগি না করলে আগামী আসর থেকে তারা টুর্নামেন্টে অংশ নেবে না। এর জবাবে ইসমাইল হায়দার বলেছেন, ফ্র্যাঞ্চাইজি ফি বাড়ালে (১৫/২০ কোটি) রেভিনিউ শেয়ার করা যাবে।

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!