সভাপতি লুৎফুল আজীম মহাসচিব শামীম
বিসিএস ট্যাকসেশন এসোসিয়েশনের কমিটি গঠন
বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশন সভাপতি কর কমিশনার মো. লুৎফুল আজীম ও মহাসচিব নির্বাচিত হয়েছেন অতিরিক্ত কর কমিশনার শেখ শামীম বুলবুল। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংগঠনটির বার্ষিক সাধারন সভা-২০২৩ ও ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন ও অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন কর কমিশনার মো. জাকির হোসেন, যুগ্ম-মহাসচিব হয়েছেন যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ ও যুগ্ম কর কমিশনার মো. মেহেদী হাসান। দপ্তর সম্পাদক নির্বাাচিত হয়েছেন উপ কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলম, সহ-দপ্তর সম্পাদক উপ কর কমিশনার কাজী রুকাইয়া সুলতানা, গবেষণা সম্পাদক উপ কর কমিশনার মো. মহিদুল ইসলাম চৌধুরী ও সহ গবেষণা সম্পাদক উপ কর কমিশনার মো. একরামুল হক। এর আগে অনুষ্ঠিত এজিএমে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এনবিআরের সদস্য মোঃ ইকবাল হোসেন, মহাসচিবঃ অতিরিক্ত কর কমিশনার মোঃ মাহমুদুজ্জামান, ও কোষাধ্যক্ষঃ কর কমিশনার মোঃ মুহতাসিবুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন এজিএম ও নির্বাচন-২০২৩ প্রস্তুতি কমিটির সম্মানিত আহবায়ক কর কমিশনার ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। শেষে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজে অংশ নেন প্রধান অতিথি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি