অল-নিউ নোট সিরিজ বাজারে আনছে রিয়েলমি, ঘোষণা রিয়েলমি সিইও স্কাই লি’র
তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি এক নতুন পণ্য কৌশলের ঘোষণা দিয়েছে। স্মার্টফোনের এন্ট্রি-লেভেল মার্কেটকে লক্ষ্য করে অল-নিউ নোট সিরিজ আনা হচ্ছে। একই সঙ্গে, ব্যাপক গ্রাহক চাহিদা থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও জিটি সিরিজটি ফিরিয়ে আনছে রিয়েলমি।
রিয়েলমি প্রেমীদের জন্য এক খোলা চিঠির মাধ্যমে ‘টপ টু বটম এক্সপেনশন’ শীর্ষক এ কৌশলের ঘোষণা দিয়েছেন রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি। চলতি বছরের শুরুতে রিয়েলমি রিব্র্যান্ডিংয়ের ঘোষণা দেয়। এরপর ব্র্যান্ডটি রিয়েলমি প্রেমীদের কাছে বাজেটের মধ্যে প্রিমিয়াম পণ্য পৌঁছে দিতে এর পোর্টফোলিও বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
“লং-লাস্টিং ভ্যালু” অর্থ্যাৎ দীর্ঘস্থায়ী মূল্যমান বজায় রাখার উদ্দেশ্য নিয়ে চালু হতে যাচ্ছে নোট সিরিজটি, যা এন্ট্রি-লেভেল স্মার্টফোন বাজারে অসাধারণ পারফরম্যান্সের প্রতি রিয়েলমি’র প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
গুণগত মান ও নির্ভরযোগ্যতার ওপর গুরুত্ব দিয়ে নতুন নোট সিরিজের বিক্রির পরিমাণ বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে রিয়েলমি। বর্তমান বাজার চাহিদার একটি সময়োপযোগী আবিষ্কার হলো রিয়েলমি’র এ নোট সিরিজ, যা স্মার্টফোনের বাজারে চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতে রিয়েলমি প্রেমীদের জন্য একটি প্রত্যাশা পূরণের ডিভাইস হিসেবে কাজ করবে।
অল-নিউ নোট সিরিজটির উদ্দেশ্যই হলো ব্র্যান্ডের জনপ্রিয়তার ওপর গুরুত্ব দেয়া। এ লক্ষ্যে পণ্য উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার সমন্বয়ে তরুণদের জন্য দারুণ সব স্মার্টফোন আনার পরিকল্পনা রয়েছে রিয়েলমি’র।
তাছাড়া, জিটি সিরিজকে আবারও স্মার্টফোনের বাজারে ফেরত আনছে রিয়েলমি। এর মাধ্যমে অনন্য ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স প্রদান করে ব্র্যান্ড ইমেজকে আরও মজবুত করাই এ স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটির লক্ষ্য।
‘টপ টু বটম এক্সপেনশন’ শীর্ষক কৌশল নিয়ে স্মার্টফোনের বাজারে নিজের যাত্রাকে এগিয়ে নিতে চায় রিয়েলমি। তাই ব্র্যান্ডটি এন্ট্রি-লেভেল মার্কেটে অল-নিউ নোট সিরিজের ব্যতিক্রমী অফার প্রদানের মাধ্যমে স্মার্টফোনের বৃহত্তর বাজারে প্রবেশের নিশ্চয়তা দেয়।
সবচেয়ে দ্রুত-বর্ধনশীল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে। প্রতিষ্ঠার পর থেকে গত পাঁচ বছরে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে রিয়েলমি। এবার, অল-নিউ নোট সিরিজ এবং আবারও জিটি সিরিজ বাজারে আনার মাধ্যমে, রিয়েলমি বৈশ্বিক স্মার্টফোন বাজারে নিজের ফুটপ্রিন্ট আরও বাড়াতে চলেছে। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ