ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এজেন্টদের জন্য অত্যাধুনিক ইনস্যুরেন্স সেলস অ্যাপ চালু করল মেটলাইফ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ৪:১৩

গ্রাহকদের বীমা ক্রয়ের অভিজ্ঞতা সহজ করে তোলা এবং উন্নত গ্রাহকসেবা প্রদানে এজেন্টদের সক্ষমতা বৃদ্ধিতে এজেন্টদের জন্য সম্প্রতি ‘মাইলাইফ’ মোবাইল সেলস অ্যাপ চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো বীমা এজেন্ট-কেন্দ্রিক অ্যাপ চালু হলো। এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন মেটলাইফ বাংলাদেশের এজেন্টরা।

সম্প্রতি, রাজধানী ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে মাইলাইফ অ্যাপটি উন্মোচিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। মেটলাইফ বাংলাদেশের মূখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ; প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জাফর সাদেক চৌধুরী; সহ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থতি ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা এবং ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।  

অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মাইলাইফ অ্যাপটি এজেন্টদের আরও বেশি মানুষের কাছে বীমা সেবা পৌঁছে দিতে সহায়তা করবে। এ অ্যাপটিতে রয়েছে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বীমা পলিসি দেয়া এবং বিক্রয়োত্তর সেবা প্রদানের ব্যবস্থা। নতুন এবং বিদ্যমান সব গ্রাহককে দ্রুত ও সহজে সেবা প্রদানের একটি নতুন যুগের সূচনা করেছে মাইলাইফ অ্যাপ।

এ নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “আমাদের এজেন্টদের সার্বিক উন্নয়নে আমরা আমাদের বিনিয়োগ অব্যাহত রেখেছি এবং মাইলাইফ মোবাইল অ্যাপটি এর প্রতিফলন। এই অ্যাপের মাধ্যমে আমাদের এজেন্টরা গ্রাহকদের আরও দক্ষতা ও স্বচ্ছতার সাথে মেটলাইফের বীমা সেবা প্রদান করতে পারবেন। দেশের বীমাখাতের গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে অ্যাপটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। বিজ্ঞপ্তি

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত