ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জলবায়ু পরিবর্তন ও আধুনিক উন্নয়নের প্রভাব নিয়ে আয়োজিত শিল্প প্রদর্শনী ‘রাইজিং একোস’


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ৪:১৭

বাতিঘর – স্মৃতিতে স্মরণে আলী যাকের -এ আয়োজন করা হয়েছে এক চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে আলোকচিত্রী মৃত্তিকা গাইন ও চিত্রশিল্পি হ্লুবাইশু চৌধুরীর শিল্পকর্মের মাধ্যমে উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা হয়। 

মৃত্তিকা গাইন তার আলোকচিত্রের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙনের ফলে খুলনার দাকোপে অবস্থিত কালাবগি মানুষের ভোগান্তি তুলে ধরেছেন। আর হ্লুবাইশু চৌধুরী তার চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রাঙামাটিতে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিক দৃশ্যের বিকৃতির প্রতিচ্ছবি। 
 
‘রাইজিং একোস’ শীর্ষক ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে মঙ্গলদীপ ফাউন্ডেশন। এ আয়োজনের কিউরেটর হিসেবে কাজ করেছেন শিক্ষাবিদ ও ভিজ্যুয়াল আর্টিস্ট শামসুল আলম হেলাল। উল্লেখ্য, ছবি মেলা ও ঢাকা আর্ট সামিটের প্রদর্শনীতেও কিউরেটর হিসেবে কাজ করেছেন তিনি।

এ প্রদর্শনী উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলদীপ ফাউন্ডেশনের চেয়ারপারসন সারা যাকের বলেন, “বাংলাদেশি হিসেবে দেশের ভুক্তভোগী মানুষের দুর্দশার কারণ খুঁজে বের করে তাদের এবং সমাজের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের ফলে শিবসা নদী ভাঙন ও কাপ্তাই বাঁধ থেকে কাপ্তাই লেকের সৃষ্টি এক্ষেত্রে বড় উদাহরণ।”   
 
তিনি আরও বলেন, “এ ধরনের প্রদর্শনীর আয়োজন এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে আমাদের একটি সহানুভূতিশীল ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করে।”  

খুলনায় জন্ম ও বেড়ে ওঠা মৃত্তিকা গাইন বর্তমানে আলোকচিত্রের মাধ্যমে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায়ের হ্লুবাইশু চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত