ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

শিল্পমন্ত্রীর সঙ্গে নরসিংদী জেলা আইনজীবী সমিতির মতবিনিময়


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ৪:৩০

 শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আজকে যে বৈশ্বিক পরিস্থিতি এ অবস্থায় সময় নষ্ট করা যাবে না, আমাদেরও কাজ করতে হবে। সামনে রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে শিল্পমন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। আপনারা যে আস্থা নিয়ে আমাকে ভোট দিয়েছেন আমাকে সে আস্থার  জায়গাটা আমাকে ঠিক রাখতে হবে। আমি দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করতে চাই। আমার উপর প্রধানমন্ত্রী যে আস্থা রেখে যে দায়িত্ব অর্পন করেছেন, তার প্রতিদান দিতে চাই। গত বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা আইনজীবী সমিতি আয়োজিত সমিতির মিলনায়তনে জেলায় কর্মরত আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, আমি আমার মানসিক প্রশান্তির জন্য এই আইনজীবী সমিতিতে ছুটে এসেছি। সমিতির আজীবন সদস্য হওয়ার সুবাদে গত নির্বাচনে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যরা আমার জন্য যে পরিশ্রম করেছে তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাদের ঋণ শোধ করতে পারবো না বলেই তাগিদে আজকে ভাইদের সাথে সাক্ষাৎ করতে এসেছি। তিনি বলেন, চাটুকারিতা করি না এবং তা পছন্দ করি না। নিজেও করি না অন্য কেউ করুক সেটাও পছন্দ করি না। আমি প্রচার বিমুখ লোক। আমি প্রচার প্রচারণায় বিশ্বাসী নই। দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড: কাজী নাজমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাড: এম এ হান্নান, অ্যাড: সিরাজ মিয়া, অ্যাড: আবুল কালাম আজাদ ও অ্যাড: শাহজাহান মিয়া। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপনের সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাড: আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড: নূও মোহাম্মদ রুহুল আমিন, অ্যাড: শহীদুল্লাহ সিকদার, অ্যাড: আবু সাঈদ, অ্যাড: এ এম অলিউল্লাহ ও অ্যাড: মোহাম্মদ আলী টুটুল প্রমুখ।

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল