ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শেরপুরে সবজি নাগালের বাইরে, লাভবান মধ্যসত্ত্বভোগী


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ৩:৪২
বগুড়ার শেরপুরে শীতকালের সকল সবজি ভরা মৌসুমেও ক্রেতাদের  নাগালের বাইরে। প্রায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকার উপরে। ফলে নাভিশ্বাস দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। 
 
রবিবার উপজেলার রেজিস্ট্রি অফিস বাজার, সকাল বাজার, গাড়িদহ বাজার, ফুলবাড়ী বাজার, শেরুয়া বটতলা বাজার ঘুরে দেখা যায় প্রায় সব দোকানেই সিম বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, এখনো দাম কমেনি ফুলকপি ও বাঁধাকপির। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। গোল কিংবা যে কোন বেগুনের অবস্থা একই। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। নতুন আলু ৬০ থেকে ৮০ টাকা। আঠালো আলু স্থানীয় ভাষায় হাগরাই আলু বলা হয় যা বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা কেজি। একটি লাউয়ের দাম ৭০-৯০ টাকা।   দাম বাড়ার কারণ হিসেবে পাইকারি আড়তদার বলছেন অন্য বছরের জানুয়ারিতে প্রচুর সবজির আমদানি হতো এবার আমদানি কম চাহিদা বেশি। ভরা মৌসুমে চাহিদা থাকলেও আমদানি কমের কারণে দাম বৃদ্ধি পায়। তাদের সাথে সুর মিলিয়ে চাষিরাও বলছেন গতবছরের তুলনায় সবজির উৎপাদন খরচ বেড়েছে অথচ খেতে সবজির ফলন কমেছে। ফলে গত মৌসুমের তুলনায় বেশি দামে সবজি বিক্রি করেও খুব বেশি লাভ হচ্ছে না। 
 
ফুলবাড়ি পাইকারি হাটে  হাক ডাকেই শীতকালীন সবজি বিক্রির চিত্র দেখা যায়। মুলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শীম, শসা, গাজর, পেঁপে,  পেঁয়াজ, করলা, পালং শাক, লাল শাক, পুঁইশাক, টমেটো, কাঁচা মরিচ, আলু সহ শীতকালের বিভিন্ন সবজির সমারোহ। কৃষক ও পাইকারদের সঙ্গে কথা বলে জানা যায় গতকাল শীতকালীন সিম প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০ টাকায়। কাঁচা মরিচ ৫৫, গাজর ৪০, করলা ৬৫, বাঁধাকপি ৩৫, ফুলকপি প্রতি কেজি ৩৫ টাকা, মুলা ৩০ নতুন দেশি আলু জাত ভেদে প্রতি কেজি ৪৫-৬০টাকা। বিদেশি আলোর প্রতি কেজি ৩৫ টাকা, বেগুন ৫৫ টমেটো ৪৫, পেঁয়াজ ৬০, ছাচি লাউ প্রতিটি ৩৫-৪০, মিষ্টি লাউ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।  কৃষকের এক হাত ঘুরে কিছু সবজি যাচ্ছে স্থানীয় খুচরা বাজারে আর সেখানেই বেড়ে যাচ্ছে দাম আরো বেশি। বেশিরভাগ সবজিই চলে যাচ্ছে ঢাকা-সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ