ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ২১-১-২০২৪ বিকাল ৫:৪২
পঞ্চগড়ের দেবীগঞ্জের দুই ইউনিয়নে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে শীতার্ত মানুষেদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার দেবীগঞ্জ সদর ও চিলাহাটি ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়।
 
এইদিন সকাল সাড়ে ১১টায় পৌরশহরের পাবলিক ক্লাব মাঠে সদর ইউনিয়ন ও দুপুর ২টায় ভাউলাগঞ্জ ডিগ্রী কলেজে চিলাহাটি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে আটশ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ভার্চুয়ালী যুক্ত থেকে অনুষ্ঠানের তদারকি করেন।
 
সাদ্দাম বলেন, এই শীতে পঞ্চগড়ের মানুষের খুবই কষ্ট হচ্ছে। এ কারণে আপনাদের জন্য এসব উপহার। সকলে আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি যেন আগামীতে আমাদের দেশকে আরো উন্নত করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গঠন করতে পারেন।
 
পৃথক দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলোগের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের নাট্য ও বিতর্ক সম্পাদক দীপম সাহা, দেবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জর্জ ইরফান, চিলাহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান রূপমসহ ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার