ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ভালো নেই ইঁট ভাটা মালিক সমিতি


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ২:৬
পদ্মাপারের ছোট্ট এই জেলা শরীয়তপুরে শিল্প বিপ্লবের অন্যতম বড়ো একটা মাধ্যম ছিলো ইঁট প্রস্তুত করা ইঁট ভাটা। করোনা ভাইরাস হানা দেওয়ার পূর্বে শরীয়তপুরে ইঁট ভাটার সংখ্যা ছিলো ৬০ টি বা তার ও অধিক। সময় এগোতেই এখন ভাটার সংখ্যা এসে দাড়িয়েছে ত্রিশের মতো।
 
যদিও সময়ের সাথে সাথে বিলীন হচ্ছে ইঁট ভাটা। নিজেদের গুটিয়ে নিচ্ছে ব্যাবসায়ীরা। দৈনিক সকালের সময়কে দেয়া সাক্ষাৎকারে শরীয়তপুর জেলা  ইঁট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা জানিয়েছেন ভাটা বিলুপ্তির কারণ। জানিয়েছেন তাদের নিরব আকুতি। ইঁট পোড়াতে ব্যাবহৃত কয়লার দামের উর্ধ্বগতি, মাটি কাটা নিয়ে নানা প্রতিবন্ধকতা, এমনকি প্রাকৃতিক অবস্থা বিভিন্ন সময়ে পরিবেশ বান্ধব না হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ইঁট ভাটা মালিকদের।ছয় হাজার টাকার জ্বালানী কিনতে হচ্ছে ৩০ হাজার টাকারও বেশি দিয়ে। এছাড়াও কুষ্টিয়া বা অন্যান্য বেশিরভাগ ইঁট ভাটায় এখনো ইঁট পোড়াতে ব্যাবহৃত হচ্ছে কাঠের জ্বালানি দিয়ে। এমন অভিযোগ তুলেন এই ইঁট ব্যাবসায়ী।
 
তিনি আরো বলেন, যখন গোটা বাংলাদেশে ৪০% ও ঝিকঝাক হয়নি তখন শরীয়তপুরে শতভাগ ঝিকঝাক কাজ সম্পূর্ণ করেছেন ইঁট ভাটা মালিক সমিতি। তারা আইনের প্রতি শতভাগ আস্থাশীল এবং শ্রদ্ধাশীল বলেও দাবী তার।এছাড়াও কুষ্টিয়া এবং রাজবাড়ি অঞ্চলের ইঁট শরীয়তপুরে বিক্রি হচ্ছে, যে ইঁট গুলো সাইজেও ছোট্ট এবং জ্বালানি কাঠ দিয়ে পোড়ানো হয় বলে প্রস্তুত খরচ কম।যার কারণে তূলনামূলক কম দামে বিক্রি হচ্ছে সেই ইঁট। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীয়তপুরের ইঁট ভাটা মালিক পক্ষ।
 
গুনগত মান বিবেচনায় জ্বালানি কাঠ দিয়ে পোড়ানো ইঁট অত্যন্ত দূর্বল, এবং তা সাইজেও ছোট্ট হওয়ায় টেকসই নির্মাণে অনুপযুক্ত বলেও জানান এই ইঁট ব্যাবসায়ী।
এছাড়াও অভিযোগ রয়েছে শরীয়তপুর থেকে জ্বালানি কাঠ নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া এবং রাজবাড়ি। যে কাঠ দিয়ে পোড়ানো হয় ইঁট, এবং পরবর্তীতে ট্রাক ভর্তি করে প্রায় ৩০ টন বা তার চেয়ে অধিক লোড করে বয়ে নিয়ে আসা হয় ইঁট। যেগুলো রাস্তার জন্য ও ক্ষতিকর এমন অভিযোগ ও রয়েছে বেশ।দালাল চক্রের সহায়তায় কেনাবেচা হচ্ছে সুদুর কুষ্টিয়া ও রাজবাড়ীর সেই ইঁট যা পাকাপোক্ত নির্মাণে উপযুক্ত নয়। দামে কম হলেও সাইজে ছোট্ট ইঁট যা নির্মাণ কাজে শরীয়তপুরের ইঁটের তূলনায় প্রয়োজন হয় অধিক।
 
তাই ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইঁট ভাটা মালিক পক্ষ, জেনো ক্রেতারা স্বচক্ষে দেখে, গুনগত মান বিবেচনায় নিয়ে সবচেয়ে সেরা পণ্য টা দিয়েই তৈরি করে নিজের পছন্দের নির্মাণ।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক