পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
পটুয়াখালীর গলাচিপায় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবাসহ মিলন হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২শে জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় পটুয়াখালী ডিবি পুলিশের ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে এসআই (নিঃ) সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গলাচিপার গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ হরিদেবপুর বাসষ্ট্যান্ডে মিজান স্টোর এর বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ মিলন হাওলাদার (৩৭), পিতা-মৃত লাল মিয়া হাওলাদার, মাতা-মৃত পরী ভানু, সাং- রতনদী ইটবাড়িয়া, ২নং ওয়ার্ড, গলাচিপাকে আটক করে।
এসময় পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর হইতে সাদা রংয়ের ০৫টি এয়ারটাইট জিপার, প্রতিটি জিপারের মধ্যে ১০০ পিচ করিয়া সর্বমোট ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied