ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

পলাশে পুকুরে বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ নিধন


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ৪:৩১

নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের চরপাড়া গ্রামে মৎস্য চাষি ফিরোজ মিয়ার পুকুরে এই বিষ প্রয়োগ করা হয়। আজ রোববার ভোরে মাছ মরে ভেসে উঠতে দেখে পুকুরে জাল দিয়ে তা সংগ্রহ করেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী ফিরোজ মিয়া জানান, গতকাল শনিবার মধ্যরাতে অজ্ঞাত দুই যুবক পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায়। পরে ভোরে পুকুর থেকে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখেন তিনি। এতে তার পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে যায় বলেও দাবি করেন এই মৎস্য চাষী। এ দিকে বিষ দিয়ে মাছ নিধনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল