বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রদর্শিত হয়েছে ২১টি প্রতিষ্ঠানের উদ্ভাবনী
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার ২১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। একইসাথে বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
সোমবারে উপজেলা প্রশাসনের আয়োজনে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক- শিক্ষিকারা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১’শ ৫০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এর মধ্যে ৭১জন অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াডে ও ২০টি প্রতিষ্ঠানের ৬০জন অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। প্রতিটি প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রদর্শন করেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা বিজ্ঞানের উৎকর্ষে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চ্চায় আরও যত্নশীল হয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে যাওয়ার আহব্বান জানান।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়