ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আমার যদি ক্ষমতা থাকতো তাইলে ওর ঠ্যাং উপরে উঠিয়ে আমি পিটাইতামঃ হাফিজ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২২-১-২০২৪ বিকাল ৫:১৮

দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশক মোঃ গোলাম সরোয়ার বাদলকে ঠ্যাং উপরে টানিয়ে পেটানোর হুমকি দিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান।এ ঘটনায় পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হাফিজুর রহমানের বিরুদ্ধে জিডি করা হয়েছে। শনিবার রাতে স্থানীয় 'দৈনিক পটুয়াখালী প্রতিদিন' পত্রিকার প্রকাশক গোলাম সরোয়ার বাদল সদর থানায় এই সাধারণ ডায়েরি করেন।

জানা গেছে, দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশক গোলাম সরোয়ার বাদল কে ‘ঠ্যাং উপরে উঠিয়ে’ পিটানোর হুমকির অভিযোগে এ জিডি করা হয়। এ ব্যাপারে তাঁর করা পটুয়াখালী সদর থানার জিডি নম্বর ১০৩৯, তারিখ ২০/০১/২০২৪।

এর আগে, জেলা চেয়ারম্যানের দেওয়া এ হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যার ফলে শহরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পৌরসভার সামনে জেলা রিকশাচালক ইউনিয়নের অফিস গত ১৯ জানুয়ারি শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে এমন বক্তব্যর ১১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে কামরুল ইসলাম নামের একটি আইডিতে পোস্ট হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে দেখা যায়, ১১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিওটির ১০ মিনিট ৪ সেকেন্ডের সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. হাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘একটা কুচক্রি মহল আমাদের ক্ষতি করছে পটুয়াখালীবাসীকে। সেটা হলো মেয়র বাদলকে আপনার সবাই চেনেন। একটা মিটিংয়ে আমি বলেছিলাম, আমার যদি ক্ষমতা থাকতো তাইলে ওর ঠ্যাং উপরে উঠিয়ে আমি পিটাইতাম।’ এ সময় উপস্থিত সকলে ঠিক ঠিক বলে চিৎকার করে। 

এ বিষয়ে দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশক গোলাম সরোয়ার বলেন, 'সন্ত্রাসীর কাজ হুমকি দেওয়া। তার চেয়ার আছে হুমকি দিবে, কিছু করার আছে আমার। আমি প্রশাসনকে জানিয়েছি। থানায় সাধারণ ডায়েরি করেছি। বাকিটা প্রশাসনের বিষয়।’ তিনি আরো বলেন, গত ১৯ জানুয়ারি রিক্সা শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় হাজারো মানুষের মাঝে আমাকে পেটানোর হুমকি দেন জেলা পরিষদ চেয়ারম্যান। জেলা পরিষদ চেয়ারম্যানের লোকজন আমার উপর যেকোনো সময় হামলা করতে পারে তাই আমি নিরুপায় হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি।

পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. হাফিজুর রহমান এর কাছে জিডির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা ‘হামলার হুমকি না । (বাদল) আসলেই একটা খারাপ প্রকৃতির লোক। ওর জন্য পটুয়াখালীর ১৩টি ব্রিজ বাতিল হয়েছে। ব্রিজগুলো হলে পটুয়াখালীর সৌন্দর্য আরো কত বাড়তো।’ পটুয়াখালীর মানুষেরই উপকার হতো'।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন সাধারণ ডায়রির কথা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ