পটুয়াখালীতে ৩দিনব্যাপি ৫২তম ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে ৩দিনব্যাপি ৫২ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোঃ নুর কুতুবুল আলম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান।
৫২ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৮ টি উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভলিবল (ছাত্র/ছাত্রী), ক্রিকেট (ছাত্র/ছাত্রী), টেবিল টেনিস (ছাত্র/ছাত্রী), ব্যাডমিন্টন একক ও দ্বৈত (ছাত্র/ছাত্রী),বাস্কেট বল (ছাত্র/ছাত্রী), হকি (ছাত্র/ছাত্রী), অ্যাথলেটি (ছাত্র/ছাত্রী), দড়িলাফসহ এবং সাইক্লিং (ছাত্র/ছাত্রী) প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত