ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পৌর কাউন্সিলর মহিদুল ইসলামের কম্বল বিতরণ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ১২:৪৯
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে শৈত প্রবাহে ঘন কুয়াশায় হাঁড় কাঁপানো শীতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কুষ্টিয়ায় শীতের তীব্রতায় বেশি কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন কুষ্টিয়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম। বুধবার ১৫ নং ওয়ার্ডে নিজ কার্যালয়ে কাউন্সিলর মহিদুল ইসলাম ও মাহাবুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ৭শত  অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে মহিদুল ইসলাম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা খুব কষ্ট করছেন,এই কষ্টকে কিছুটা লাঘব করার জন্য আমার অতি ক্ষুদ্র আয়োজন। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা,শ্রদ্ধা,সম্মান ও সহমর্মিতা ও পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি ব্যক্তিগত ভাবে নিজেকে ধন্য মনে করছি। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গঠনের জন্য সহযোগিতা চান । কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন চাষী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহাবুল ইসলাম ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক লাল্টু সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার