শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব -১৫) প্রশিক্ষণ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা ও মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব -১৫) প্রশিক্ষণ । প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের উপস্হিত প্রধান অতিথি শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মাইনউদ্দিন এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব শ্যামল চন্দ্র শর্মা পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূরে আলম জেলা ক্রীড়া অফিসার জনাব সমীর বাইন শরীয়তপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান রাজ্জাক ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষণে বাছাইকৃত ২৫ জনকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা