ঢাকা রবিবার, ২২ মার্চ, ২০২৬

রিয়েলমি’র ক্যাম্পেইন: বিজয়ীরা পেল লাখ টাকা ও বিনামূল্যে স্মার্টফোন জেতার সুযোগ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ২:২১

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৪- তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আয়োজিত ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইন বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ ১ লাখ টাকা সহ বিনামূল্যে রিয়েলমি’র স্মার্টফোন। ভাগ্যবান বিজেতা হিসেবে ১ লাখ টাকা পুরস্কার জেতার অনন্য সুযোগ অর্জন করেছেন সামির। রিয়েলমি’র স্মার্টফোন কিনে লটারির মাধ্যমে এ অসাধারণ পুরস্কারটি পান সামির।

 
এছাড়া, লটারির মাধ্যমে আরও ২০ জন্য ভাগ্যবান অংশগ্রহণকারীকে দেওয়া হয়েছে রিয়েলমি’র অনন্য সি-সিরিজ মডেলের স্মার্টফোন। স্মার্টফোনের মডেলগুলো হলো- সি ৫৫, সি ৫৩, সি ৫১, সি ৩০ ও সি৩০এস।


আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ চলাকালীন, রিয়েলমি’র এ ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনটি চালু করা হয়। এতে অংশগ্রহণকারীদের জন্য ছিল সর্বোচ্চ ১ লাখ টাকা জেতা সহ রিয়েলমি’র স্মার্টফোন ক্রয়ে ২ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। এছাড়াও, এ ক্যাম্পেইনে অংশ নেওয়া স্মার্টফোন ক্রেতাদের জন্য পুরস্কার হিসেবে আরও ছিল বিনামূল্যে ব্র্যান্ডটির সি- সিরিজ ডিভাইস জেতার সুযোগও।


রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এলেন চেন বলেন, “রিয়েলমি এমন একটি টেক ব্র্যান্ড হতে চায়, যা তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের টেক-চাহিদা আরো ভালোভাবে বুঝে তা পূরণ করতে সক্ষম। ক্রিকেট ও বাংলাদেশি তরুণদের মধ্যে এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে উপলব্ধি করে রিয়েলমি। তাই এর ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনের লক্ষ্য হলো, তরুণদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষা তৈরি করা। আমি ১ লাখ টাকা বিজয়ী এবং ২০ জন স্মার্টফোন বিজয়ীকে এ ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে চাই। তাদের এ উদ্যমী অংশগ্রহণ তাদের শুধু প্রাপ্য স্বীকৃতিই দেয়নি বরং অন্যান্য তরুণদের জন্য অপ্রতিরোধ্য সুযোগও তৈরি করেছে।”


লাখ টাকার ভাগ্যবান বিজয়ী সামির বলেন, “রিয়েলমি’র ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনে ১ লাখ টাকা পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত। ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আবেগকে রিয়েলমি যেভাবে তুলে এনেছে, তা দেখে আমি অভিভূত। এ উদ্যোগ রিয়েলমিকে শুধু একটি স্মার্টফোন ব্র্যান্ডই নয়, বরং আরও বিশেষ কিছু হিসেবে উপস্থাপন করেছে। তরুণ স্মার্টফোনপ্রেমীদের উদ্ভাবনী ও ট্রেন্ডি স্মার্টফোন সরবরাহ করার ওপর রিয়েলমি যেভাবে গুরুত্ব দেয়, তা অন্যান্য ব্র্যান্ড থেকে তাদের বাস্তবিক অর্থে আলাদা করে তোলে। এ ক্যাম্পেইন রিয়েলমি’র প্রতিশ্রুতির একটি প্রমাণ, যা  তরুণদের প্রাণবন্ত চেতনার সঙ্গে মিলিত হয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।”


নতুন স্লোগান “মেক ইট রিয়েল” এর মাধ্যমে রিয়েলমি’র রিব্র্যান্ডিং যাত্রাকে আরও শক্তিশালী করতে প্রস্তুত জনপ্রিয় এ স্মার্টফোন ব্র্যান্ড। তাই পণ্যের অভিজ্ঞতায় গুণগত মান ও নির্ভরযোগ্যতা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। ব্র্যান্ডের “টপ টু বটম এক্সপেনশন” কৌশল প্রয়োগের মাধ্যমে রিয়েলমি’র লক্ষ্য হলো, তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের হাতে একটি বিচিত্র পরিসরের অত্যাধুনিক ডিভাইস তুলে দেওয়া।

Sunny / Sunny

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন

বিএমইউ এর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক

বিমানবন্দরে স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্সসহ আটক ১

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান

ঢাকা স্টক এক্সচেঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন