জাতীয় শোক দিবসে গাছা থানর সব ওয়ার্ডে গরু ও খাসি বিতরণ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন সকল ওয়ার্ড ও প্রত্যেকটি থানায় গরু ও খাসি বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবাশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর (মেয়র পদপ্রার্থী) আলহাজ আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় মামুন মণ্ডলের কার্যালয়ের সামনে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের মাধ্যমে গরু ও খাসি বিতরণ করেন।
প্রত্যেকটি ওয়ার্ডের গরিব-দুখী ও মেহনতি মানুষ যেন জাতীয় শোক দিবসে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে তবারক গ্রহণ করতে পারে সেজন্য ১৫টি গরু ও ১৫টি খাসি বিতরণ করেন আব্দুল্লাহ আল মামুন মণ্ডল।
ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের সভাপতিত্বে গরু ও খাসি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য এসএম শামীম আহমেদ, গাজীপুর মহানগর কৃষক লীগের যুগ্ম-সম্পাদক লিটন মোল্লা, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শফিকুল ইসলাম শফিক, ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী প্রভাবশালী যুবলীগ নেতা আলহাজ কামাল দেওয়ান, ৩৭নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. কাউসার মোল্লা, যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশিদ, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহাজালাল তরুণ, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাবুল হোসেন মণ্ডল প্রমুখ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন