কুমিল্লায় উদ্বোধন হলো বায়োজিনের ১৫তম ব্র্যাঞ্চ
বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার সেবা ও পণ্য প্রদানকারী প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালস এর ১৫তম শাখা চালু হলো কুমিল্লায়। মঙ্গলবার (২৩ জানুয়ারি, ২০২৪) বেলা ১২টায় কুমিল্লার বাদুর তলা, কান্দিরপাড়, কিউ.আর টাওয়ার এর ৫ম তলায় উদ্বোধন হয় বায়োজিন এর নতুন ব্র্যাঞ্চের।
এ উপলক্ষ্যে আয়োজিত গ্র্যান্ড ওপেনিংয়ে উপস্থিত ছিলেন বায়োজিন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এসময় উপস্থিত ছিলেন বায়োজিন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হক, এবং ঢাকা ও কুমিল্লার বেশ কয়েকজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
প্রায় এক যুগ ধরে, বায়োজিন কসমেসিউটিক্যালস বাংলাদেশের মানুষের সৌন্দর্যবৃদ্ধি ও ত্বকের যত্নে নিরলসভাবে কাজ করে চলেছে, প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার তাদের পরিধি বিস্তৃত হলো কুমিল্লায়।
কুমিল্লা ব্র্যাঞ্চের গ্র্যান্ড ওপেনিংয়ে বক্তব্য রাখেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এসময়, তিনি ভক্তদের সঙ্গেও সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বায়োজিন এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ জাহিদুল হক। এসময় তিনি, বায়োজিন তাদের আন্তর্জাতিক মানসম্পন্ন স্কিনকেয়ার সেবা কুমিল্লায় বজায় রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান
ঢাকাই চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ছে নবাগত চিত্রনায়ক শেখ রিফাতের
প্রেম গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা : আমি যেন বিশ্বসুন্দরী!
নতুন পরিচয়ে কার্তিক আরিয়ান
গাইবে ‘নগরবাউল’, ‘ওয়ারফেজ’সহ জনপ্রিয় সাত ব্যান্ড
৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি
ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি
কটাক্ষ করতেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন রণবীর
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত
লোকসান গুনছেন প্রযোজক
জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ
যে কণ্ঠে আজও বেঁচে আছেন এন্ড্রু কিশোর