ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ভূমি মন্ত্রীর সাথে মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা বিনিময়


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৫-১-২০২৪ বিকাল ৬:৭

সর্বশেষ ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে নতুন মন্ত্রী পরিষদে  ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।  ২৪ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তরুণ শিল্প উদ্যোক্তা মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইনউদ্দিন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ এস এম আক্কাস আলী, গ্রুপের  অর্থ পরিচালক মোঃ ফিরোজ আলম, পরিচালক ক্রয় মোঃ মহিউদ্দিন মিয়াসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় কালে মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মন্ত্রীকে মাতৃভূমি ডেভেলপার এন্ড প্রপার্টিজ লিমিটেডের সার্বিক বিষয় সম্পর্কে অবহিত করেন। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বিশেষ করে আবাসন খাত ও কর্মসংস্থান তৈরিতে মাতৃভূমি গ্রুপ বিশেষ ভূমিকা রাখবে এ বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। মাতৃভূমি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান  মন্ত্রীকে মাতৃভূমি স্মার্ট সিটি পরিদর্শনের আমন্ত্রণ জানান। পাশাপাশি মাতৃভূমি সিটির সার্বিক কার্যক্রমে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।  মন্ত্রী নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা এবং ধারাবাহিক সুনাম বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত