ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মাইলস্টোন কলেজ বাসে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেফতার ২


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৫-১-২০২৪ রাত ১০:১১

রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকার স্কুল বাসে চালকের হাতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ি চালকসহ মোট দুজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। এজাহার সূত্রে জানা যায় গত ১২ই অক্টোবর আনুমানিক দুপুরে  উত্তরা দিয়াবাড়ি ১৮ নং সেক্টর মাধবীলতা বিল্ডিং এর পূর্ব পাশে রাস্তার উপরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বাসের মধ্যে উঠিয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষন করেন গাড়ি চালক হারুনুর রশিদ(৫০)। ঘটনার পর এ বিষয়ে জানা জানি না হলেও ঘটনাটি অনেক দিন পর মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে মেয়েকে জিজ্ঞাসাবাদে মেয়ে বিষয়টি নিশ্চিত করেন বলেন সে অন্তঃসত্ত্বা। ঘটনাটি শুনার পর ২০ জানুয়ারী বাবা রেজাউল হক বাদী হয়ে তুরাগ থানায় দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পর দ্রুত অভিযান চালিয়ে গাজীপুর এরশাদ নগর এলাকা থেকে দুইজন আসামীকে গ্রেফতার করেন তুরাগ থানা উপ পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম মোল্লা। গ্রেফতারকৃত আসামিরা হলেন, হারুন অর রশিদ (৫০) ও মো. তুষার (৪৬)। এ ব্যাপারে  মাইলস্টোন কলেজের প্রশাসনিক পরিচালক মাসুদ আলমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। উত্তরার এক ব্যক্তি বলেন, রক্ষক যদি ভক্ষক হয়। আমাদের ছেলে মেয়েদের স্কুল-কলেজে দিয়ে নিরাপত্তা কোথায়। এই ব্যাপারে মাইলস্টোন কলেজের ট্রান্সপোর্ট সুপারভাইজার শাহাদাত হোসেনকে জিজ্ঞাসা করলে। তিনি মাসুদ আলম’কে ফোন করার কথা বলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে