ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করার দাবীতে মানববন্ধন


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২৬-১-২০২৪ দুপুর ২:৪৯

শ্রীনগরে একটি রাস্তা সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেহাল সড়কটিতে বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন বলরাম বাহাদুর, শাহ্ জামাল বাছার, শিক্ষক আবুল কালাম সিকদার, আব্দুল খালেক মোল্লা, শাহাদাৎ হোসেন আকাশ, খোকন বেপারী, মো. ইউসুফসহ শতশত এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, বালাশুর চৌরাস্তা থেকে নতুন বাজার পর্যন্ত পাকা সড়কটি সংস্কারের নামে সংশ্লিষ্ট ঠিকাদার ৩ বছর ধরে রাস্তাটি খুঁড়ে রেখেছে। প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের নামে কাজের কোন অগ্রগতি নেই। এ অবস্থায় সড়কে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। খানাখন্দ ও ভাঙ্গাচুরা সড়কে দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। দেখার যেন কেউই নেই! জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান করেছেন তারা। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা