বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে ব্যাংকক ডুসিট মেডিকেলের চিকিৎসা সংক্রান্ত চুক্তি
বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে ব্যাংকক ডুসিট মেডিকেল সার্ভিসেস এর চিকিৎসা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৫ জানুয়ারি, সকালে রাজধানী গুলশানের একটা হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভূইয়া এবং ব্যাংকক ডুসিট মেডিকেল সার্ভিসেস এর পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ধুন ডামরংসাক ও মার্কেটিং ডিরেক্টর খুন জিয়ারানাই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তিনুযায়ী এখন থেকে বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং প্রতিষ্ঠানটির গ্রাহকেরা ব্যাংকক হাসপাতালে কম খরচে বিশেষ সুবিধায় চিকিৎসা সেবা পাবেন। শুধু তাই নয়, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভিসা প্রক্রিয়াগত সহযোগিতাসহ সার্বিক বিষয়ে দেখভালের দায়িত্বেও নিয়োজিত থাকবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের কোম্পানি সেক্রেটারি মুন্সি আবু নাঈম, হেড অফ এইচআর আশেকুল আরেফিন পাটোয়ারি, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মো. আশিকুর রহমানসহ অন্যরা।
Sunny / Sunny
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড