বটিয়াঘাটায় ৩১পিচ কচ্ছপ উদ্ধার
বটিয়াঘাটার গঙ্গারাপুর ইউনিয়নের ডেউয়াতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১ পিচ কচ্ছপ সহ একটি ইঞ্জিন চালিত ভ্যান গাড়ী উদ্ধার করেছে থানা পুলিশ । জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ডেউয়াতলা গ্রামে একটি ইন্জিন চালিত ভ্যানে করে কতিপয় ব্যক্তি সুন্ধি কচ্ছপ ও বউ কাঠা প্রজাতির কচ্ছপ বিক্রয় করছিলো। খবর পেয়ে থানার ওসির নির্দেশে এসআই কৌশিক সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উক্ত এলাকায় অভিযান চালিয়ে ৩১ পিচ কচ্ছপ ও ভ্যান গাড়ি উদ্ধার করে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুর রহমান এক মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত কচ্ছপগুলি উপজেলা পরিষদ পুকুরে অবমুক্ত করে।অবমুক্তকালে উপস্হিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ'র মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, এস,আই কৌশিক সাহাবন অধিদপ্তরের স্কাউট কর্মকর্তা মোঃ শাহীন, বিএম- মোঃ হেলাল উদ্দিন,ভূমি সহকারী অনুরুদ্ধ ঘোষ, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম সহ আইন শৃংখলা সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা