ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো সাপ্তাহিক দুরন্ত সম্পাদক মিরাজ জামান রাজ
অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন 'সাপ্তাহিক দুরন্ত প্রকাশ' পত্রিকার সম্পাদক ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য বিশিষ্ট সমাজ সেবক সংগঠক মিরাজ জামান রাজ।
আজ সকালে দুরন্ত অয়েলফেয়ার ট্রাস্ট সংগঠনের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জাতীয় মহিলা শ্রমিকলীগ,ঝিনাইদহ জেলা শাখার সভাপতি দীপ্তি রহমান। দুরন্ত অয়েলফেয়ার ট্রাস্ট সংগঠনের সভাপতি ও 'সাপ্তাহিক দুরন্ত প্রকাশ পত্রিকার সম্পাদক মিরাজ জামান রাজ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম.রায়হান,সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু,ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামীমুল ইসলাম শামীম,জেলা মহিলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়কদ্বয় নিলুফা ইয়াসমিন প্রমূখ।
'সাপ্তাহিক দুরন্ত প্রকাশ' পত্রিকার সম্পাদক সংগঠক মিরাজ জামান রাজ বলেন, মানবতার কল্যাণে দুরন্ত অয়েলফেয়ার ট্রাস্ট সংগঠনের পথচলা। সকল শ্রেনী-পেশার মানুষকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। মানুষ শীতে খুব কষ্ট পাচ্ছে। শীতার্ত মানুষকে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার। দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি।প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের বিত্তবান মানুষদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান বলেছেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সম্পদশালি লোকদের এগিয়ে আসতে হবে।দীপ্তি রহমান বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা