ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

তেঁতুলিয়ায় সরকারি দুই কর্মচারীর বিরুদ্ধে ঠিকাদারির অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ৪:৫৬

অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মান কাজে নামসর্বস্ব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ নিয়ে ঠিকাদারি করার অভিযোগ উঠেছে,পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য্য সহকারি জহিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসের জারিকারক জিয়াউর রহমানের বিরুদ্ধে।শুধু তাই নয় অভিযোগ রয়েছে নির্মাণকাজে নিম্নমানের কাঠের দরজা,বালু,ইট ব্যবহারের।তবে অভিযুক্তদের দাবি, কাজের স্বার্থে সার্বক্ষণিকভাবে নির্ধারিত প্রকল্পস্থলে থাকায় কিছু মানুষ এমন প্রচারণা চালাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ,অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মান প্রকল্পের সিংহভাগ কাজে শুরু থেকে শেষ পর্যন্ত মূল ঠিকাদারের দেখা মেলে না।মূলত কার্য্য সহকারি ও জারিকারক ঠিকাদারের নামে প্রকল্পগুলো বাস্তবায়ন করেন।শুধু নাম-পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহারের বিনিময়ে ঠিকাদারকে প্রকল্প অনুযায়ী একাধিক কিস্তিতে নির্দিষ্ট কমিশন দেওয়া হয়।তাদের অভিযোগ তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিরা সরাসরি প্রকল্প বাস্তবায়নে জড়িত হওয়ায় তারা জবাবদিহির আওতায় আসছেন না।

জানা যায়,২০২১-২২ অর্থ বছরের আওতায় তেঁতুলিয়া উপজেলায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মান প্রকল্পে ৩৯ টি ঘর। ৫ টি প্যাকেজে টেন্ডার হয়।তার মধ্যে ২ টি প্যাকেজের ঠিকাদার বোদার সিদ্দিকুর রহমান নামে ঠিকাদারি প্রতিষ্ঠান, সুরমা ট্রেডার্স বোদা, রাদোয়া রুফাইদা ট্রেডার্স বোদা,গোলাম ফারুক বোদা ১ টি করে প্যাকেজ পায়।প্রতি ঘরের বরাদ্দ ১৪ লাখ ১০ হাজার টাকা।সময় বাড়িয়ে নিয়ে এপ্রিল মাসের মধ্যে ঘর হস্তান্তরের কথা রয়েছে।

সরেজমিনে উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,ইউসুফ আলী,আব্বাস আলী,তবিবর রহমান,সামশুল হক,আইনুল হক,ইউসুফ আলী,সহিদুলসহ অন্তত ১৫ টি বাড়ি ঘুরে মুক্তিযোদ্ধা,তার পরিবারের সদস্য,নির্মাণ কাজের মিস্ত্রিরা জানিয়েছেন,জহিরুল-জিয়াউর ঠিকাদার আর কেউ আসেনি তারাই আসেন কাজ দেখতে।
দেবনগর শান্তিজোত এলাকার বীর মুক্তিযোদ্ধা সামশুল হক জানান,তেঁতুলিয়ার জহিরুল ঠিকাদার অফিসের কি জানি চাকুরি করছে।আরেকজন আছে মজিবরের ছেলে জিয়া দুজনে ঠিকাদার।কাজ করছে হামিদুল মিস্ত্রি।

ঠিকাদারি প্রতিষ্ঠান রাদোয়া রুফাইদা ট্রেডার্সের প্রোপাইটর আসাদুজ্জামান রাজিব জানান,অনেক দুর হচ্ছে, এজন্য জহিরুলসহ আরেকজনের নাম জানিনা তাদেরকে দেয়া হয়েছে কাজটি। বিল করার জন্য একদিন এসে স্বাক্ষর করে নিয়ে গেছে তারা।ঠিকাদার সিদ্দিকুর রহমান জানান,রবিউল তেঁতুলিয়া নিয়ে যায় পিআইও অফিসে। একদিন স্বাক্ষর করে নিয়েছে কাজগুলো জিয়া করতেছে।অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম বলেন, ঠিকাদারির সঙ্গে তিনি জড়িত নন। অফিসের নির্দেশে বিভিন্ন প্রকল্পের কাজ দেখাশোনার জন্য সাইটে যেতে হয়।জিয়াউর রহমান জানান,আমার মামা শশুর ঠিকাদার তিনিই কাজ করেন।শ্রমিকের টাকা পাঠিয়ে দেয় মাঝে মধ্যে আমাকে দেয়ার জন্য।

তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাকির হোসেন বলেন, অফিসের লোকজন কাজ দেখাশোনার জন্য যাবে এটাই স্বাভাবিক।এর বাইরে কিছু করার সুযোগ নাই। উপজেলা নির্বাহী অফিসার মো.ফজলে রাব্বি মুঠোফোনে বার বার ফোন দিয়ে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ