গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় বৃদ্ধের মৃত্যু
গাজীপুর উপজেলা সদর মেট্রো থানার কলেরবাজার এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। গতকাল ২৭ জানুয়ারি দুপুরে ঢাকা বাইপাস মহাসড়কের কলের বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ বয়স আনুমানিক (৭০) গাজীপুর জেলার সদর মেট্রো থানার দাক্ষিণ খান এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে আইয়ুব আলী। স্থানীয়রা জানায়, গতকাল দুপুর ১১টার দিকে বৃদ্ধ আইয়ুব আলী ওই এলাকার ঢাকা বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় মিরেরবাজারগামী বেপরোয়া গতির কাভার্ড ভ্যান যশোর ট-১১-৩০৭৩১২ পথচারীদের ওপর উঠে যায়।
এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী নামে এক বৃদ্ধ পথচারী আহত হন। পরে স্থানীয়রা আহত বৃদ্ধকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর মেট্রো থানার ওসি জিয়াউল ইসলাম জানান ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে পুবাইল থানা পুলিশ করা হলেও চালক ও তার সহযোগী হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন