‘আইএফআইসি সার্ভিস এক্সিলেন্স মিট’ অনুষ্ঠিত
শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি ময়মনসিংহ বিভাগ ও ঢাকার পার্শ্ববর্তী কয়েকটি জেলা ও উপজেলার সকল শাখা-উপশাখার কর্মীবৃন্দকে নিয়ে ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার গাজীপুরের একটি রিসোর্টে দিনব্যাপী ‘আইএফআইসি সার্ভিস এক্সিলেন্স মিট’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ব্রাঞ্চ বিজনেস মোঃ রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও অন্যান্য উধ্বর্ত্বন কর্মকর্তারা।
ঢাকার পার্শ্ববর্তী উপজেলাসমূহের ও গাজীপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলাসমূহের এবং ময়মনসিংহ বিভাগ অঞ্চলে অবস্থিত আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখাগুলোতে আমানত সংগ্রহ, লোন প্রদান এবং লোন রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ শাখা ও উপশাখার প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মঞ্চে শাখা ও উপশাখার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন আইএফআইসি ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আইএফআইসি ব্যাংক নতুন উদ্ভাবনে বিশ্বাস করে, প্রতিনিয়ত আত্ম উন্নয়নে বিশ্বাস করে। আমাদের ব্যক্তিগত জীবনে এবং প্রাতিষ্ঠানিক জীবনে, উভয় ক্ষেত্রে প্রতিদিন উন্নয়নের চর্চা করতে হবে।
জনাব শাহ আলম সারওয়ার উপস্থিত কর্মীদের সাথে মতবিনিময় শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ