বগুড়ার শেরপুরে কোভিড-১৯ টিকা রেজিস্ট্রেশন করল তৃতীয় লিঙ্গের সদস্যরা
বৈশ্বিক মহামারী করোনার ছোবলে টালমাটাল দেশ। এ সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সেই সাথে এ ভাইরাসের আক্রমণ প্রতিরোধে বিজ্ঞানীরা তৈরি করেছেন টিকা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকারও দেশের প্রতিটি নাগরিকের জন্য টিকা (ভ্যাকসিন) প্রদান কর্মসূচি চালু করেছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ভাইরাস হতে মুক্তি পেতে স্বেচ্ছায় গ্রহণ করছেন টিকা। সেক্ষেত্রে পিছিয়ে নেই সমাজের পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গ বা হিজড়া শ্রেণির লোকেরা।
বগুড়ার শেরপুর উপজেলায় সমাজের অবহেলিত এসব তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যরা শনিবার (১৪ আগস্ট) সমবেত হয়ে শেরপুর স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার উত্তম কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে টিকার নিবন্ধন করে। শুধু তাই নয়, টিকা গ্রহণের জন্য মোবাইলের মাধ্যমে ফিরতি (টিকা প্রদানের দিনক্ষণ) মেসেজ প্রাপ্তির অপেক্ষার প্রহর গুনছে সেফালি, শিল্পী, রাজ্জাক, সফিকুল, নাজিম, সোহেল, বৈশাখি, কারিনা, বাতাসি, গোলাপী ও চৈতি হিজড়ারা।
টিকা নিবন্ধনের সময় উপস্থিত থেকে বেসরকারি এনজিও প্রতিষ্ঠানের (টিএমএসএস) হিজড়া জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের শেরপুর-ধুনটের দায়িত্বে থাকা প্রোগ্রাম অফিসার মোছা. মোর্শেদা হক মুকুট মনি টিকার নিবন্ধন ফরম তাদের হাতে তুলে দেন।
এ সময় ওই কর্মকর্তা বলেন, প্রকল্পের আওতায় থাকা হিজড়াদের সমাজে প্রতিষ্ঠিত করতে তারা বদ্ধপরিকর। তাই এই প্রকল্পের মাধ্যমে তাদের নানামুখী কাজের পথ দেখিয়ে দেয়া হচ্ছে। যেমন তাদের সেলাই কাজের প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন ধরনের হাতের কাজ শিখিয়ে দেয়া এবং তাদের মাঝে দোকানঘর ও মালামাল কিনে দিয়ে তাদের ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। এতে সমাজে অবহেলিত না থেকে আর দশজন সাধারণ মানুষের মত বেঁচে থাকতে পারবে তারা।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন