কামারখন্দে বালুভর্তি ট্রাকের নিচে পড়ে কিশোরের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে বালুভর্তি ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে আসিফ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আসিফ কয়েলগাঁতী গ্রামের শাহীনের ছেলে। স্থানীয়রা জানান, কয়েকগাঁতী গ্রামের বিভিন্ন বাড়ীতে নির্মাণ কাজের জন্য পাশ্ববর্তী উল্লাপাড়া উপজেলার কালীগঞ্জ থেকে ট্রাকে বালু আনা হয়। রবিবার বিকেলে বালু ফেলে খালি ট্রাক যাওয়ার পথে আসিফসহ আরও তিন কিশোর ট্রাকে উঠে পড়ে। একই ভাবে বালু ভর্তি করার পর বালুর ওপরে বাড়ীর দিকে আসতে থাকে আসিফ। বাড়ী পাওয়ার কিছুদূর আগে ট্রাকটি পৌঁছালে বালু ভর্তি ট্রাকটি সড়কের নিচে খাদে উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে আসিফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ও পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম জানান, বালু ভর্তি ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালুর নিচ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পলাতক
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল