কামারখন্দে বালুর পাইপ বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা
সিরাজগঞ্জের কামারখন্দে সড়কে বালুর সঞ্চালন পাইপ বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সাব ঠিকাদারের প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ঝাটিবেলাই বাজারে অভিযান পরিচালনা করে সাব ঠিকাদারের প্রতিনিধি ইউসুফ আলীকে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন। দন্ডপ্রাপ্ত ইউসুফ আলী জেলার শাহজাদপুর উপজেলার পুঠিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন জানান, ফুলজোড় নদী খননের উত্তোলিত বালু সড়ক পার করে সড়কের পাশে স্তুপ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কের উপর দিয়ে বালুর সঞ্চালন পাইপ বসানো হয়। এতে এই সড়ক দিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সাব ঠিকাদারের প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে সড়কের ওপর থেকে পাইপ অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
Link Copied