ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

ফেব্রুয়ারি-তে শুরু হচ্ছে দেশের প্রথম হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৯-১-২০২৪ বিকাল ৬:২৩

বিউটি সার্ভিস ওনার্স অব বাংলাদেশ-এর (বিএসওএবি) আয়োজনে দেশের প্রথম হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪ শুরু হতে যাচ্ছে। আজ রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থার প্রেসিডেন্ট কানিজ আলমাস খান। 

যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিউটি ইন্ডাস্ট্রির উচ্চাকাঙ্ক্ষী নারীদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪। রাজধানীর আইসিসিবি হল ৩-এ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে দুই দিনব্যাপি উক্ত ইভেন্টটি।

ভিন্নধর্মী এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন বিএসওএবি-এর প্রেসিডেন্ট কানিজ আলমাস খান এবং বিএসওএবি-এর সেক্রেটারি সুমনা হাসান। এছাড়া, এই ইভেন্ট সফলভাবে আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন বিএসওএবি-এর ইভেন্ট সেক্রেটারি কাজী কামরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বিএসওএবি-এর প্রেসিডেন্ট কানিজ আলমাস খান বলেন, “আমরা বিউটি ইন্ডাস্ট্রির সাথে জড়িত নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে বাংলাদেশে প্রথমবারের মতো হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট আয়োজন করছি। নারীদের স্বাধীন, স্বাবলম্বী এবং আত্মবিশ্বাসী হতে সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর।”

বিএসওএবি-এর সেক্রেটারি সুমনা হাসান বলেন, “হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪ শুধুমাত্র আমাদের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য নয়, একইসাথে বিউটি ইন্ডাস্ট্রিতে যোগদানে ইচ্ছুক সুবিধাবঞ্চিত নারীদের সহযোগিতার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে। সকল প্রতিবন্ধকতা ভেঙ্গে আমাদের সদস্যদের জন্য আরও বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ভবিষ্যতের পথ প্রশস্ত করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

ইভেন্টের প্রধান কর্মসূচীর মধ্যে থাকবে ফ্যাশন শো, দেশি-বিদেশি হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্টদের লাইভ ডেমনস্ট্রেশন, লেটেস্ট ট্রেন্ডস দ্বারা সজ্জিত বিশেষ এক্সিবিশন, ব্যবসায়িক বাধা ও চ্যালেঞ্জগসমূহ বিষয়ক আলোচনা পর্ব এবং বিউটি ইন্ডাস্ট্রিতে অসামান্য ভূমিকা পালনকারীদের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান পর্ব।

বিউটি ইন্ডাস্ট্রিতে কর্মরতদের দক্ষতা ও সহায়তা প্রদান এবং ক্ষমতায়নের মাধ্যমে বিএসওএবি দেশের আর্থ-সামাজিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে। সংস্থাটি তার সদস্যদের উন্নত শিক্ষা ও যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এমন এক ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করছে যেখানে সীমাহীন টেকসই সুযোগ তৈরি হবে। প্রতিবন্ধকতা ভেঙ্গে এবং অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম বৃদ্ধিতে সংস্থার প্রতিশ্রুতি দেশের বিউটি ইন্ডাস্ট্রিতে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠনে কৌশলগত ভূমিকা পালন করছে।

Sunny / Sunny

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার