ইউটিউবে ভাইরাল প্রলোভনে যৌন হয়রানির মূলহোতা স্বপন গ্রেফতার
ইউটিউবে শর্ট ফিল্ম তৈরী ও ভাইরাল হওয়ার প্রলোভনে দেখিয়ে বিকৃত যৌন হয়রানির ঘটনার মূলহোতা ইসমাইল হোসেন ওরফে স্বপন গ্রেফতারসহ ৯জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১।
সোমবার (২৯শে জানুয়ারি ২০২৪ সাল)বিকালে র্যাব-১ এর একটি আভিযানিক দল আসামি ইসমাইল হোসেন ওরফে স্বপনকে গ্রেফতার করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।
ভিকটিম মোঃ কায়ছার হোসেন আলিফ ঢাকাস্থ মিরপুর-১০ এমআইএসটি কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ডিপার্টমেন্ট তৃতীয় সেমিস্টারের ছাত্র। তিনি লেখাপড়ার পাশাপাশি তার বন্ধুবান্ধবের সাথে বিভিন্ন ধরণের ভিডিও তৈরী করে ফেসবুকে আপলোড করতো। ভিকটিম এর এক বন্ধু সিদরাতুল মুনতাহা তামিম ধৃত আসামী মোঃ ইসমাইল হোসেন স্বপনের সাথে পুরান ঢাকার সাকরাইন অনুষ্ঠানে ভিডিও ভাইরাল করে এবং ভাইরাল হওয়া ভিডিও দেখে ভিকটিমের ভালো লাগলে ভিকটিম তার বন্ধু তামিমকে এ ধরণের ভিডিও তৈরী করার বিষয়টা জানায় সেইসুবাদে স্বপনের সাথে পরিচয় হয়। ভিকটিম গত ২৫/০১/২০২৪ ইং তারিখে ধৃত আসামীর মোবাইল ফোনে মেসেঞ্জারে তামিম এর বন্ধু পরিচয় দিয়ে ভিডিও তৈরী করার জন্য আগ্রহ প্রকাশ করে মেসেজ দেয়। পরে উক্ত আসামী গত ২৬/০১/২০২৪ ইং তারিখে ভিকটিমকে উত্তরা হাউজ বিল্ডিং দেখা করে রাতে ভিকটিমকে আসামী ডিএমপি এর দক্ষিণখান থানাধীন দেওয়ান বাড়ীস্থ জনৈক মাইন উদ্দিনের মালিকানাধীন ৭ম তলা ভবনের ৫ম তলার উত্তর পাশের ফ্ল্যাটের ভাড়া বাসায় নিয়ে যান। ভিকটিম রাতে খাওয়া-দাওয়া শেষ করে ধৃত আসামীর কক্ষে ঘুমিয়ে পড়ে। পরের দিন ২৭/০১/২০২৪ ইং তারিখে সকালে ভিডিও করার জন্য ভিকটিম সহ আসামী বের হয়। ভিডিও শেষে আসমীর ভাড়া বাসায় ফেরত যান এবং গভীর রাতে আসামী ভিকটিমের সাথে যৌন সঙ্গম করার জন্য দস্তাদস্তি শুরু করলে আসামীকে বাধাঁ দেয়।একপর্যায়ে আসামী ভিকটিমকে মারধর করার হুমকী দিয়ে পরবর্তীতে ২৮/০১/২০২৪ ইং তারিখ রাতে আসামী মোঃ ইসমাইল হোসেন স্বপন ভিকটিমকে জোড়পূর্বক ইচ্ছার বিরুদ্ধে পায়ু পথে সঙ্গম (অস্বাভাবিক যৌন সঙ্গম) করেন। দরজা তালা বদ্ধ থাকায় ভিকটিম রাতেই বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলেও বের হতে পারেনি। পরবর্তীতে ভিকটিম র্যাবের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে সংবাদ দেয় এবং ২৯ জানুয়ারি বিকালে র্যাব-১, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণকারী আসামী মোঃ ইসমাইল হোসেন স্বপনকে করেন। এসময় গ্রেফতারকৃত আসামীর থেকে ০৯ জন ভিকটিম, ০১ প্যাকেট কনডম, ০১টি নেভী ব্লু ও সাদা রংয়ের বিছানার চাদর, ০১ টি হাফ প্যান্ট এবং ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied