তেজগাঁও ভূমি অফিসে অভিযান চালিয়ে ৬ ‘দালাল’কে গ্রেফতার
ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় গতকাল ২৯ জানুয়ারি বুধবার সকাল সাড়ে দশটায় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: শিবলী সাদিক রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে আকষ্মিক অভিযান পরিচালনা করেন, এসময় ভূমি অফিসে আগত সেবা প্রার্থীদের সাথে কথা বলেন।
এসময় ৬ জন দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মানুষের নামজারি সংক্রান্ত কাগজপত্র নিয়ে ভূমি অফিসে ঘুরাঘুরি করছিলেন। তেজগাঁও থানায় সংবাদ দিলে পুলিশ আটককৃতদের গ্রেফতার করে নিয়ে যান, পরে ৬ জন দালালের বিরুদ্ধে ভূমি সহকারী কর্মকর্তা, তেজগাঁও ভূমি অফিস বাদী হয়ে মামলা দায়ের করেন।
জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, 'ভূমি অফিসে নাগরিক সেবা দ্রুততম সময়ে দিতে এরকম আকস্মিক অভিযান অব্যাহত থাকবে। সব অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ভূমি অফিসে কোনো অনিয়ম হলে আমাদেরকে জানাতে সেবাপ্রত্যাশীদের অনুরোধ করছি।'অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার ( ভূমি), তেজগাঁও রাজস্ব সার্কেল শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, ভূমি সহকারী কর্মকর্তা, তেজগাঁও ভূমি অফিসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied