নোয়াখালীতে ৩ হাজার ৫'শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বাবা-ছেলে
নোয়াখালীর সদর উপজেলা থেকে ৩ হাজার ৫শ পিস ইয়াবাও ৭শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলেন, এওয়াজবালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত খবির উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন খান (৫৫) ও একই ওয়ার্ডের মো. জাকির হোসেনের ছেলে মো. বাদশা খান (৩৪)।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহিৃত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে ৩ হাজার ৫'শ পিস ইয়াবা ও ৭"শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হচ্ছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। জেলায় মাদকের বিস্তাররোধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির পাল্টাপাল্টি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান - কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
বড়লেখা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয়
শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩
শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল
গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল
বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি