ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দেবীগঞ্জে নির্বাচন বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৩:২৯
পঞ্চগড়ের দেবীগঞ্জে ৭ জানুয়ারির সংসদ নির্বাচন বাতিল এবং অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার ( ৩০ জানুয়ারি)  দুপুর সাড়ে ১২ টায় উপজেলা বিএনপির আয়োজনে পৌরসদরের দেবীগঞ্জ বাজার থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি কালো পতাকা মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে শেষ হয়।মিছিল শেষে দেবীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আশরাফুল আলম সোহেলর সঞ্চালনায় বিজয় চত্বরে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
 
সমাবেশে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল ও সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া, পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরীয়া কিবরিয়া রানা ও সদস্য সচিব রাসেল আহমেদ প্রধান প্রমুখ‌।এছাড়া দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
 
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে মাত্র ২ % মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। সরকার কৌশলে এই নির্বাচনকে বহির্বিশ্বে গ্ৰহনযোগ্য দেখানোর চেষ্টা করছে। আজকে সেই নির্বাচনের প্রথম সংসদ অধিবেশন শুরু হবে। আমরা এই পাতানো নির্বাচন এবং অবৈধ সরকারকে মানি না। এই অবৈধ সরকারের পতন নিশ্চিত না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার