গাড়িতেই নারীর মৃত্যু
সিলেটের হাসপাতালগুলোতে ঘুরেও মিলল না বেড
সিলেটে তীব্র আকার ধারণ করেছে করোনার সংক্রমণ। আইসিইউসহ সাধারণ বেডই খালি পাওয়ায় যাচ্ছে না হাসপাতালগুলোতে। এ অবস্থায় করোনার উপসর্গ নিয়ে বিনা চিকিৎসায় মারা গেলেন ওসমানীনগরের পিয়ারা বেগম নামে এক নারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে নামিদামি হাসপাতাল ঘুরতে ঘুরতে রাস্তায় গাড়িতে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। শুক্রবার (১৩ আগস্ট) রাতে সিলেট নগরীতে এ ঘটনা ঘটে। পিয়ারা বেগম সিলেটের ওসমানীনগর উপজেলার ইউমানপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।
সিলেট নগরীর নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল ও আল হারামাইন হাসপাতাল ঘুরেও পিয়ারা বেগমকে ভর্তি করানো যায়নি। আইসিইউ খালি না থাকার তাকে ফিরিয়ে দেয়া হয়েছে সব হাসপাতাল থেকে। অবশ্য এ দৃশ্য আগস্ট মাস থেকেই চলছে। তবে বেড না পেয়ে সিলেটে গাড়িতে এটা প্রথম মৃত্যু।
জানা গেছে, গত কয়েক দিন আগে তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হন। ধীরে ধীরে করোনোর উপর্সগ বাড়তে থাকে। গতকাল শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেড না পেয়ে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও একই অবস্থা। পরে রোগীকে নিয়ে যাওয়া হয় আল হারামাইন হাসপাতালে। কিন্তু সেই হাসপাতালেও বেড খালি পাওয়া যায়নি। সেখান থেকে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে গাড়িতেই মৃত্যুবরণ করেন পিয়ারা। মৃত্যুর পর রোগীকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এদিকে শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত