ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অবৈধ ডামি সংসদ’ বাতিলের দাবিতে গাইবান্ধায় কালো পতাকা মিছিল


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-১-২০২৪ বিকাল ৫:৩৩

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন মঙ্গলবার গাইবান্ধায় ‘কালো পতাকা’ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা সদর উপজেলা ও শহর শাখা।

‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ গাইবান্ধা সদর ও শহর  বিএনপি এই কালো পতাকা মিছিল করে।

(৩০ জানুয়ারি)মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। দাষ বেকারি মোড় হয়ে  সামন হয়ে দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির নেতারা বলেন, এই ডামি সরকার বাংলাদেশের জনগণের সরকার নয়। আজকে আমাদের এই লড়াই শুধু ভোটের লড়াই নয়, আমাদের গণতন্ত্রের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। জনগণ থেকে বিচ্ছিন্ন এই ডামি সরকারকে বিদায় নিতে হবে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকব। এই শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের চলতেই থাকবে।

এসময়  রংপুর  বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক  আব্দুল খালেক, কেন্দ্রীয় বিএনপি'র গ্রাম্য সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মোশারফ হোসেন বাবু, সদর উপজেলা শাখা  আহবায়ক মোরশেদ হাবিব সোহেল, সদর থানা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল (আরজু), জেলা ছাত্রদলের সভাপতি, খন্দকার জাকারিয়া আহম্মেদ জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান