পটুয়াখালীতে বিএনপির কাল পতাকা মিছিলে পুলিশের লাঠিচার্জ
পটুয়াখালীতে পুলিশের বাঁধা উপক্ষা করে জেলা বিএনপির কালো পতাকা মিছিল পালিত। দ্রব্যমূল্যর উর্ধগতি ও বিএনপির নেতাকর্মীদের হয়রানি মুলক মিথ্যা মামলার বিরুদ্ধে কালো পতাকা মিছিল বের করেন পটুয়াখালী জেলা বিএনপি।
আজ মঙ্গলবার পটুয়াখালী সদর রোড হোটেল আল কায়ছারের পিছন থেকে একটি মিছিল বের করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মিছিলে বাধা দেয়। নেতা কর্মিরা পুলিশি বাধা উপেক্ষা করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে নেতাকর্মিদের ধস্তা ধস্তি হয়। পরে মিছিলে পুলিশ লাঠি চার্ষ করে।
জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপি, থানা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল শ্রমিকদল, মহিলাদল ও সকল ইউনিটের নেতাকর্মীরা। মিছিলে বিক্ষোভ কারি নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ নির্বাচন দ্বাবি করে বিভিন্ন শ্লোগান দেয়। পরে সদর রোড বড় মসজিদ সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট টোটন জানান, আমরা শান্তিপূর্ণভাবে কালো পতাকা মিছিল শুরু করলে পুলিশ আমাদের উপর আতর্কিত হামলা করে। এতে আমাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করছে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসিম জানান কতিপয় লোকজন একত্রিত হয়ে রস্তা আটকে রেখেছিল পুলিশ স্বাভাবিক দায়িত্ব পালন করে রাস্তা থেকে সেসব লোকজনদেরকে সরিয়ে রাস্তা পরিষ্কার করেছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন