শ্রীনগরে যুবককে হত্যাচেষ্টার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
শ্রীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সেলিম তালুকদার (৩৪) নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ষোলঘর হরেন্দ্রগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তা এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতশত নারী-পুরুষ ও ভুক্তভোগী সেলিম তালুকদারের পরিবারের স্বজনরা মানববন্ধনে অংশ নেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, গত ২৪ জানুয়ারি বুধবার বিকালে ষোলঘর ইউনিয়নের মুন্সীপাড়ার লিটন তলিুকদার তার ছেলে মোয়াজ্জেম ও মিলন পরিকল্পিতভাবে প্রতিবেশী সেলিম তালুকদারকে হত্যার জন্য ধারালো ছুরি দিয়ে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত সেলিম এখন ঢাকা মেডিকেল হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনার সাথে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন তারা। সেলিমমের পিতা শামসুল তালুকদার বলেন, সেলিমের অবস্থা ভালোনা। তার চিকিৎসা চলছে। মামলার আসামীদের জামানি আনতে একটি মহল চেষ্টা করছেন। উল্লেখ, ঘটনার দিন বাড়ির সীমান বিরোধ ও রাস্তায় টিনের দরজা নির্মানেকে কেন্দ্র করে প্রতিবেশী লিটন তালুকদারের সাথে সেলিম তালুকদারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় শামসুল তালুকদারের ছেলে মোয়াজ্জেম চাকু দিয়ে সেলিমকে একাধিক আঘাত করে রক্তাক্তজখম করে। এ ঘটনায় সেলিমের পিতা শামসুল তালুদার শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত ২ নারীসহ ৫ জন আসামীকে আদালতে প্রেরণ করেন। পরে বিজ্ঞ আদালত লিটন তালুকদারের স্ত্রী মিনু (৫৫) বেগম ও পুত্রবধূ আয়শা বেগমের (২৫) জামিন মঞ্জুর করেন। অপরদিকে মামলার আসামী লিটন তালুকদার (৫৮) তার পুত্র মোয়াজ্জেম (৩০) ও মিলনকে (৪০) কারাগারে পাঠান।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড