ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

গুড় মেলার আকর্ষন মিডিয়া ব্যক্তিত্ব শাইক সিরাজ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৩০-১-২০২৪ বিকাল ৬:২
যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহি গুড় মেলার দ্বিতীয় দিন ছিল মানুষের উপচে পড়া ভিড়। দ্বিতীয় দিনের মেলার বিশেষ আকর্ষন ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পচিালক শাইক সিরাজ। তার উপস্থিতি মেলাকে আরও প্রানবন্ত করেছেন বলে মনে করছেন কর্তৃপক্ষ।
তিন দিন ব্যাপী চলা যশোরের সীমান্তবর্তী উপজেলা চৌগাছাতে গুড় মেলার দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার। এ দিন খুব সকাল থেকেই বাহারি সব গুড়, পাটালি ও খেঁজুরের রস নিয়ে হাজির হতে থাকেন গাছিরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। দ্বিতীয় দিনের মেলাকে আরও প্রানবন্ত করে তুলেছেন বিশিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল আইয়ের পরিচালক শাইক সিরাজ। তিনি দুপুর ১২ টার দিকে উপজেলা চত্ত¡রে অনুষ্ঠিত গুড় মেলায় উপস্থিত হন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা তাকে স্বাগত জানান। দুপুর সাড়ে ১২ টার দিকে নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত মতবিনিময়। শাইক সিরাজ ব্যতিক্রম এই মেলা সম্পর্কে নির্বাহী অফিসারের কাছে জানতে চান। এ সময় নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, আমরা সকলেই অবগত যশোর খেঁজুরের গুড়ের জন্য বিখ্যাত। এই ভাবনা হতে সাবেক নির্বাহী অফিসার এই মেলার আয়োজন করেন। প্রথম বছরে মোটামুটি সাড়া ফেলে গুড়ের মেলা। আমি চৌগাছায় যোগদানের পর দ্বিতীয় বারের মত এই মেলা করার প্রস্তুতি গ্রহন করি। তিনদিন ব্যাপী চলা মেলার প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলে। গাছিরা গুড় নিয়ে আসছেন, বিক্রি হচ্ছে আশানুরুপ। এ ছাড়া সব বয়সের মানুষের সরব উপস্থিতি মেলাকে মিলন মেলায় পরিনত করেছে। তবে খেঁজুর গাছের সংখ্য আশংকাজনক ভাবে কমে যাচ্ছে আমরা খেঁজুর গাছ রোপন, তা সংরক্ষন সর্বপরি গাছিদের প্রশিক্ষন ও যথাযত ভাবে মূল্যায়নের চেষ্টা করে যাচ্ছি। এ সময় নির্বাহী অফিসার উপজেলা প্রশাসনের পক্ষ হতে শাইক সিরাজকে ক্রেস্ট প্রদান করেন। পরে শাইক সিরাজ গুড় মেলা ঘুরে দেখেন ও গাছিদের সাথে কথা বলেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান, নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ দিকে মেলায় গুড় নিয়ে আসা উপজেলার স্বর্পরাজপুর গ্রামের জহুরুল ইসলাম, স্বরুপদাহ গ্রামের আব্দুল আজিজ, হয়াতপুর গ্রামের আব্দুল গাজি, শিশুতলা গ্রামের আব্দুল কুদ্দস, সাঞ্চাডাঙ্গা গ্রামের বলেন, গুড় মেলাতে এসে বেশ ভাল লাগছে। বিক্রিও হচ্ছে আশানুরুপ। তবে বোরো ধান রোপনের সময় চলছে তাই এখানে বসে থাকায় কিছুটা সমস্যা হচ্ছে।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক