ভিট বাংলাদেশ নিয়ে এলো স্কিনকেয়ার হেল্পলাইন
বাংলাদেশে স্কিনকেয়ার হেল্পলাইন চালু করলো দেশের জনপ্রিয় পার্সোনাল হাইজিন ব্র্যান্ড ‘ভিট হেয়ার রিমুভাল ক্রিম’। সম্প্রতি, রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি-এর প্রধান কার্যালয়ে ‘ভিট বাংলাদেশ’ এবং টেলিমেডিসিন সেবা সংস্থা ‘পালস হেলথ কেয়ার সার্ভিসেস’ এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে।
ভিট বাংলাদেশ ২০২৩ থেকেই ‘ভিট কনফিডেন্ট ইউ’ নামক ফেসবুক গ্রুপে ত্বকের বিভিন্ন সমস্যা সংক্রান্ত তথ্য ও পরামর্শ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ভোক্তাদের ত্বকের যত্ন ও চর্মজনিত বিভিন্ন সমস্যা সংক্রান্ত পরামর্শ বিনামূল্যে প্রদানের জন্য ভিট বাংলাদেশ একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর মাধ্যমে ভোক্তারা ০৯৬৪৩২০৭৩৩৮ নম্বরে কল করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ সেবা নিতে পারবেন। চিকিৎসক থেকে শুরু করে সকল প্রকার কারিগরি সহায়তা সরবরাহ করবে পালস হেলথ কেয়ার সার্ভিসেস। পাশাপাশি প্রয়োজনভেদে অনালাইনে অ্যাডভাইজ-পেপারও সরবরাহ করা হবে। উল্লেখ্য, এই টেলিমেডিসিন সেবা গ্রহণে ফোনকল চার্জ প্রযোজ্য হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজার-এর ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা; সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সামিরা সারওয়ার; পালস হেলথ কেয়ার সার্ভিসেস-এর ফাউন্ডার রুবাবা দৌলা; হেড অব অপারেশনস এনামুল কবির সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে রেকিট বেনকিজার-এর সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ বলেন, “ভিট ক্যাটাগরি লিডার হিসেবে বিগত কয়েক দশক ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ভোক্তাদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিতের প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা এই সেবা চালু করেছি। ত্বকের ধরণ অনুযায়ী সমস্যা সমাধানে সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেই, বিশেষ করে নারীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারই সমাধানস্বরূপ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপি সর্বস্তরের মানুষ উপকৃত হবে বলে আমার বিশ্বাস।”
পালস হেলথ কেয়ার সার্ভিসেস-এর ফাউন্ডার রুবাবা দৌলা বলেন, “আমরা বরাবরই অংশীদারিত্বমূলক কাজকে প্রাধান্য দিয়ে থাকি, আর এবার ভিট-এর মতো একটি গ্লোবাল ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা গর্বিত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিঃসন্দেহে সাধারণ মানুষ উপকৃত হবে। এমন সামাজিক উন্নয়নমূলক একটি কাজের উদ্যোগ গ্রহণের জন্য ভিট বাংলাদেশ-কে ধন্যবাদ।” বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ